ads

শনিবার , ২৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে পৌঁছেছে জাপানের বাকী ছয় লাখ টিকা

খবর টি পড়েছেন : ১৪৬
দেশে পৌঁছেছে জাপানের বাকী ছয় লাখ টিকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে পঞ্চম দফায় ছয় লাখের বেশি টিকা দেশে পৌঁছেছে। এই নিয়ে দেশটি থেকে মোট ৩০ লাখের বেশি টিকা পেল বাংলাদেশ। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বিমান অবতরণ করে।

Shamol Bangla Ads

বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখের বেশি টিকা দিতে রাজি হয় জাপান। প্রতিশ্রুতি অনুযায়ী গত ২৪ জুলাই দেশটি থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজারের বেশি টিকা আসে। সর্বশেষ শনিবার পঞ্চম দফায় ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা এল। এই নিয়ে এশিয়ার দেশটি থেকে ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা।
ভারতের সেরাম ইনস্টিটিউট ও চীনা সিনোফার্মের সঙ্গে ক্রয় চুক্তির টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৯০০ ডোজ টিকা পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৪৪ জন। ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৮ ডোজ টিকা দিতে পেরেছে সরকার। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জন। তবে পূর্ণ ডোজ পাওয়ার সংখ্যা অনেক কম। এ পর্যন্ত ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। ফলে নিবন্ধন করেও এখনো টিকাই পাননি ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি : ২১… পরবর্তী সংবাদ মাস পর দেশে করোনায় মৃত্যু একশ’র নিচে নামলো

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads