ads

শনিবার , ১৯ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মা হচ্ছেন অভিনেত্রী শখ

খবর টি পড়েছেন : ৫২৮
মা হচ্ছেন অভিনেত্রী শখ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মা হতে চলেছেন অভিনেত্রী আনিকা কবির শখ। মা হওয়ার সুখবর অভিনেত্রী নিজে না জানালেও তার ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন মডেল অভিনেত্রী এরপর গত বছরের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। তবে গোপনে। একই বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে মুখ খোলেননি শখ। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি। এবার নতুন খবর এলো, মা হতে যাচ্ছেন এ মডেল অভিনেত্রী। তার ঘনিষ্ঠজন জানিয়েছে, শখ অন্তঃসত্ত্বা। বিষয়টি শখই তাকে নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সন্তানের জন্ম হবে সেটা জানাননি। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোন যথারীতি বন্ধ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন শখ।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে ওই বিয়ের খবরও গোপন রেখেছিলেন শখ। কিন্তু বিয়ের ২ বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘পরীমনির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা’ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর হাসনা হেনার দুটি মৌলিক গান প্রকাশ