ads

সোমবার , ৫ অক্টোবর ২০২৬ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল আশরাফ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ।

সভায় নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব ও টেকসই বসতি গড়ে তোলা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ওইসময় জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads