শেরপুর সদর উপজেলায় ধানখেতে কীটনাশক দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (৩৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর কন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া ওই এলাকার জাবের আলীর ছেলে।

ধলা ইউনিয়ন পরিষদের সদস্য সাদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার আগে ধানখেতে কীটনাশক দেওয়ার সময় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ মিয়া। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’




