ads

রবিবার , ৪ অক্টোবর ২০২৬ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছাত্রদল নেতাদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

জড়িতদের গ্রেফতার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম

শেরপুরে মাদক ব্যবসায়ীর প্রতিবাদ করায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের আয়োজনে ৪ অক্টোবর রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি তিনি ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়াসহ বেশ কয়েকজন এলাকায় মাদক নির্মূলে সভা-সমাবেশসহ নানা কার্যক্রম শুরু করেছিলেন। এরই জের ধরে গত ৩০ সেপ্টেম্বর রাতে গৌরীপুর ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় স্বাধীন ও তার উপর হামলা চালায় শুকুর আলীসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় স্থানীয় রফিকুল ইসলাম, শুকুর আলী, সাইফুল ইসলাম, রানা, শফিকুল, বাকুল, খোকন, কুরবান, কাকন, জসিম, সাঈম, আলী হোসেনসহ বেশ কয়েকজনের নামে সদর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। হামলায় জড়িত মূল হোতাসহ অন্যদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন বক্তারা।

Shamol Bangla Ads

মানববন্ধনে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads