ads

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
অক্টোবর ১, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী ভার্চুয়ালী যুক্ত হয়ে সারাদেশে কার্যক্রমের উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

ওইসময় নকলা উপজেলা পরিষদের হলরুমে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত উপপরিচালক মো. আলমগীর কবীর, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ এবং কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তার জন্য নির্বাচিত কৃষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা ব্লকের ২ হাজার ৬৬ জন কৃষককে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তার আওতায় আনা হয়।

Shamol Bangla Ads

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সেবা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধার আওতায় আনা হবে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads