ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবের সমাপনী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৯১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা এবং সৃজনশীলতার বিকাশে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক গবেষণা ও সৃজনশীল ধারণা উপস্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর শালচূড়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভা গণগ্রন্থাগার গাঙচিলের বই প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads