ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর শালচূড়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টিতে তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads