ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১ লাখ ৪০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ২৩টি চায়না জাল ও একটি ভীম জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। পরে নদীর তীরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনল দত্তসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার নালিতাবাড়ী সদর ও যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ এসব জাল জব্দ করে মালিঝি নদীর তীরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads