ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মামলা, জরিমানা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

Shamol Bangla Ads

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠানে একটি বৈধ প্রিপেইড বিদ্যুৎ সংযোগ রয়েছে। তবে গত ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ করা হয়নি। বিষয়টি নজরে এলে সংযোগটি পরিদর্শন করে বিদ্যুৎ বিভাগ। এ সময় বৈধ সংযোগের পাশাপাশি কৌশলে নেওয়া একটি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে দাবি কর্তৃপক্ষের।

বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগ ব্যবহার করায় বৈধ মিটারে বিদ্যুৎ খরচের হিসাব উঠছিল না। ফলে দীর্ঘদিন প্রিপেইড মিটারে রিচার্জ না করেও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করছিলেন রুকনুজ্জামান। পরিদর্শনের সময় তিনি বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর রবিবার রুকনুজ্জামানকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করে নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগ।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, তদন্ত ও পরিদর্শনে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়েছে।
শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।’

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads