ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে এক মাসের মধ্যে সরকারি দপ্তরের তথ্য হালনাগাদের প্রতিশ্রুতি

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করার প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

Shamol Bangla Ads

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে মানববন্ধন ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় টিআইবির পক্ষ থেকে উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টাল পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, পর্যবেক্ষণ করা ৪০টি দপ্তরের মধ্যে মাত্র ৮টির ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। অন্য দপ্তরগুলোর ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদে ঘাটতি রয়েছে।

Shamol Bangla Ads

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান ও উপজেলা আইসিটি প্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

সভায় সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশসহ ছয় দফা সুপারিশ তুলে ধরে সনাক। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সনাকের সভাপতি মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বক্তব্য দেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সনাক ও ইয়েসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads