দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর জেলা শ্রমিক দল। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম জুন, শ্রমিক নেতা মাসুদুর রহমান নয়ন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টরা উঁকিঝুঁকি দিতে চাচ্ছে। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।




