ads

শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দুই অসহায় পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নূন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে দুই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নূন। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ঝিনিয়া এলাকায় ওই দুই পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন তিনি। অসহায় পরিবার দুটি হচ্ছে মারা যাওয়া মোহাম্মদ শহীদ ও আব্দুল হাকিমের পরিবার।

Shamol Bangla Ads

জানা যায়, সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় মারা যান দরিদ্র মোহাম্মদ শহীদ ও আব্দুল হাকিম। তারা মারা যাওয়ার পর তাদের পরিবার আরও অসহায় হয়ে পড়ে। তাদের শিশু সন্তান ও স্ত্রী কষ্টে দিনাতিপাত করছিলেন। পরে ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নূন তাদের অসহায় অবস্থার খবর পেয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

সেই আশ্বাস অনুযায়ী শুক্রবার বিকেলে ওই দুই পরিবারের হাতে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেন ইউপি চেয়ারম্যান। ওইসময় তার সাথে স্থানীয় ইউপি সদস্য মো. আজাহার আলী, মো. আবু হাসান, মো. আবুল কালাম আজাদ, মো. আল আমিন, সাবেক ইউপি সদস্য নিয়ামত উল্লাহ নিমুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নূন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে প্রতিটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমি যখনই এই দুই পরিবারের অসহায়ত্বের কথা শুনেছি, সেদিনই তাদের খোঁজ নিয়েছি এবং তাদের তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
এদিকে সহযোগিতা পেয়ে ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Need Ads