ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় হকি দল অংশগ্রহণ করেছে। আজ হকি থেকে বাংলাদেশের প্রথম জয় এসেছে। গিফুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।

Shamol Bangla Ads

এক সময় বাংলাদেশ শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে পরাজিত করত। কয়েক মাস আগেও এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছিল। এতে আজ এশিয়ান গেমসেও শঙ্কায় ছিলেন জিমিরা। যদিও শেষ পর্যন্ত সহজেই জিতেছে বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরো এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল। জেড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এ ছাড়া একটি গোল করেন মাহবুব হোসেন।

Shamol Bangla Ads

পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় রুখতে পারেনি।

Need Ads