ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে হরতালে দু’গ্র“পের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ১৭

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০১৩ ৮:১৬ অপরাহ্ণ

H_new_pic[1]রামগঞ্জ (ল²ীপুর) সংবাদদাতা :  রামগঞ্জে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালে তৃতীয় দিন  মঙ্গলবার দুপুরে দরবেশপুর, সমিতির বাজার ও কাউনিয়া বাজারে ১৮ দলীয় নেতাকর্মী ও যুবলীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে ৩ জন গুলিদ্ধিসহ ১৭জন গুরুতর আহত হয়েছে। গুলিবিদ্ধ বিএনপি নেতা আবুল কাসেমসহ ৩ জনকে চাঁদপুর হাসপাতালে এবং গুরুতর আহত রাসেদ, মিজানুর রহমান, শাহিন, নুর আলম, মফিজ উল্যাহকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে হরতাল সমর্থকেরা রামগঞ্জ-হাজীগঞ্জ, কচুয়া, পানপাড়া, কাউনিয়া সড়কের দু’পাশের শতাধিক গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সকাল ৮টার দিকে জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি আবদুর রহিমের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ হরতাল সমর্থনে একটি মিছিল উপজেলার দরবেশপুর ইউনিয়ন থেকে বের করে রামগঞ্জ-ঢাকা মহাসড়কসহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভার বালুয়া চৌমুহনী বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশ চলাকালে বালুয়া চৌমুহনী বাজার ও আশপাশে হরতাল বিরোধীরা অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। দুপুর  আড়াইটার দিকে  কাউনিয়া বাজার এলাকায় হরতাল সমর্থকদের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে স্থানীয় বিএনপির ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। সৃষ্ট ঘটনায় এলাকায় থমথম বিরাজ করছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!