শেরপুর জেলা শহরের নয়আনী বাজার সড়কে ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যরা।১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন।

কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বেশ কিছু দাবি উত্থাপন করেন। এগুলোর মধ্যে রয়েছে মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে ১০০% অর্থাৎ পূর্ণাঙ্গ বোনাস প্রদান ও অন্যান্য ধর্মের ধর্ম উৎসব উপলক্ষ্যে অনুরূপ বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করা।
এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে।




