ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মাদক সেবনে ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড দেন।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) ও একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় রাশেদুল ইসলামকে ১৫ দিন, তাকবীরকে এক মাস এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডাদেশের পর রাতেই তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও মো. আল-আমীন বলেন, মাদকবিরোধী অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads