ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমলগঞ্জে একে বাংলা স্কুলের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ৯:১৬ অপরাহ্ণ

Pic---Kamalgonj (Good Neigbhor)খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মানবিক উন্নয়ন সহায়ক প্রতিষ্ঠান গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে একেইয়ং গ্র“প, দক্ষিণ কোরিয়ার আর্থিক সহযোগিতায় নবনির্মিত একে বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর  বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে প্রতিষ্ঠিত ওই স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলের দাতা একেইয়ং গ্র“পের (দ: কোরিয়া) এক্সিকিউটিভ ডিরেক্টর একে মল (জেই চান কিম)।
গুড নেইবারস্ ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান মিসেস ইন হি কিমের সভাপতিত্বে ও গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিপিডি’র প্রকল্প ব্যবস্থাপক মি: অখিল বাড়ৈ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর সুয়ং হিয়ং লি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আহাদ, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভুঁইয়া, গুড নেইবারস্ বাংলাদেশ এর অপারেশন ডিরেক্টর ফ্রান্সিস মন্ডল, ইআরডি মি: এডিশন মল্লিক, প্রজেক্ট ম্যানেজার মি: কিম প্রমুখ। পরে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ।
সবশেষে গুড নেইবারস্ ইন্টারন্যাশনাল এর দাতারা আদমপুর ইউনিয়নের জালালপুর এবং কোনাগাঁও গ্রামে দুইটি শিশুর বাড়িতে গিয়ে খেলনাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!