ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে মামলা নিস্পত্তিতে রেকর্ড গড়েছে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৮:০২ অপরাহ্ণ

narshingdi-mapএম লুত্ফর রহমান, নরসিংদী : মামলা নিষ্পত্তির ক্ষেত্রে নরসিংদী জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসী নয়া রেকর্ড স্থাপন করেছে। ২০১৩ সালে মামলা দায়ের করা হয়েছে ৭১৮০টি পক্ষান্তরে নিষ্পত্তি হয়েছে ৯১২৫টি মামলা। এ ক্ষেত্রে মামলা নিষ্পত্তির হার দাড়িয়েছে শতকরা ১২৭ ভাগ। ইতঃপূর্বে দায়েরকৃত মামলার সংখ্যার চেয়ে ১৯৪৫টি মামলা বেশী নিষ্পত্তি হবার ঘটনা জানা যায়নি। নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম মামলা নিষ্পত্তির এ সাফল্যকে দেশের জন্য একটি মডেল বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হবার পর সারা দেশে নিæ আদালতগুলোতে বিচারিক মামলার সংখ্যা ছিল ৫লাখ। বর্তমানে এ সংখ্যা আরো উন্নীত হয়ে ১০ লাখে দাড়িয়েছে। এ ক্ষেত্রে নরসিংদী জেলা ম্যাজিষ্ট্রেসীতে বিচারিক মামলার সংখ্যা হ্রাস পাওয়া নি:সন্দেহে একটি যুগান্তকারী ঘটনা। মঙ্গলবার বিকালে নরসিংদী জেলা জজ কোর্ট ভবনে অনুষ্ঠিত পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে ওইসব তথ্য জানানো হয়েছে। কনফারেন্সে সভপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিতাই চন্দ্র সাহা। প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল করিম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম ও নরসিংদীর পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন।

Shamol Bangla Ads

প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল করিম বলেন, সত নিষ্ঠা ও নিপেক্ষভাবে মামলার তদন্ত কার্যক্রম সু-সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশীট দাখিলের জন্য তাগিদ দেয়। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিতাই চন্দ্র সাহা পুলিশ কর্মকর্তাদেরকে মামলা তদন্ত, আসামীদের গ্রেফতার ও চাজশীট প্রদান সংক্রান্ত ব্যাপারে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে।
কনফারেন্সে মামলার পরিসংখ্যান গত দিক উলে¬খ করেন জানানো হয়, ২০১৩ সালে ৯১২৫টি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে দু’তরফা সূত্রে ১৩৬৮টি, একতরফা সূত্রে ৪৪২৮টি এবং অন্যান্যভাবে ৩৩২৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৯৮১টি মামলা এবং আগস্ট মাসে সর্ব নিম্ন ৬৫২টি মামলা নিষ্পোত্তি করা হয়। একই সময়কালে ৭১৮০টি নতুন মামলা দায়ের করা হয়। এ সময়কালে ৭৮৮০টি নতুন মামলা দায়ের করা হয়। এর মধ্যে সেপ্টেম্বর মাসে ৬৬৯টি এবং ডিসেম্বরে সর্বনিম্ন ৫৩১টি মামলা রয়েছে। এসব মামলা নিষ্পোত্তির কালে ১০১৫২জন স্বাক্ষীর স্বাক্ষ রেকর্ড করা হয়। এর মধ্যে দুতরফা সূত্রে ৬২০৫ জন এবং একতরফা সূত্রে ৩৯৪৭ জন। সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৩১১ জন স্বাক্ষীর স্বাক্ষর রেকর্ড করা হয়। সর্বনিম্ন স্বাক্ষী রেকর্ড করা হয় ডিসেম্বরে ৬২১ জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!