ads

বুধবার , ৮ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৮২ হাজার

খবর টি পড়েছেন : ২৮৮
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৮২ হাজার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ এক হাজার ১৩০ জন।

Shamol Bangla Ads

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন।
এই মহামারিতে মৃতের তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ৩২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭০ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১৭৩৬ মৃত্যু পরবর্তী সংবাদ আইজিপি হলেন বেনজীর॥ র‌্যাবের ডিজি মামুন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads