ads

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বক শিকারের অপরাধে একজনের সাত দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ

শেরপুর জেলা সদরে বক শিকারের অপরাধে এক ব্যাক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান মোঃ রফিক (৪৫) নামে এক ব্যাক্তিকে এ দণ্ড প্রদান করেন।

Shamol Bangla Ads

শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের একজন বক শিকারী ফাঁদ দিয়ে বক শিকার করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ এক ব্যাক্তিকে আটক করেন।

পরে আটককৃত নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের মোঃ রফিককে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর ৪১(৩) ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিচার কার্য শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads