ads

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের ভারতীয় ঔষধ জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে বিজিবি। ১৩ সেপ্টেম্বর রবিবার ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব ভারতীয় ঔষধ জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, রবিবার ভোর পাঁচটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। এসময় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে এসব ঔষধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় ঔষধের মূল্য আনুমানিক প্রায় পাঁচ লক্ষাধিক টাকা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ জানান, চোরাচালান বন্ধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads