শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চতুর্থ দিনের খেলায় শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলা ১-১ গোলে ড্র করেছে। গতকাল (১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় জেলা পরিষদের প্রশাসক বিএম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী দর্শকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।




