ads

বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ

পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে নকলা উপজেলার ২ নং নকলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার ভোর থেকে প্রায় চার ঘন্টা এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচজন পাখি শিকারীর কাছ থেকে শিকারের সরঞ্জাম ও দশটি বক উদ্ধার করা হয়। পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

Shamol Bangla Ads

নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা গ্রামের ওই পাখি শিকারীরা আর ভবিষ্যতে বকসহ অন্যান্য পাখি শিকার করবে না এবং করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে। পরে তাদেরকে নকলা উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাছুমের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকার বন্ধে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম অবগত রয়েছেন।

Need Ads