ads

বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ সার ব্যবসায়ীকে জরিমানা

খবর টি পড়েছেন : ৩৭২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে সারের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে এক সার ডিলার ও এক খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট ও খুচরা সার বিক্রেতাদের দোকানে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে মনিটরিং করছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এর অংশ হিসেবে সদর উপজেলার শেরীব্রীজ এলাকার বিএডিসির সার ডিলার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে একই স্থানে সার ও ঔষধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার গাজিরখামার ইউনিয়নের মেসার্স সাথী স্টোরে একই সাথে সার, খাদ্যপণ্য ও পশুখাদ্য রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু বলেন, চলতি মাসে সদর উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তবে বেশ কিছু অভিযোগ পাওয়ার পর মাঠে গিয়ে বাস্তবতা মিলেনি। তবে একই সাথে সার, খাদ্যপণ্য, পশুখাদ্য বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হয়েছে। এসময় তিনি আরও বলেন, সার নিয়ে কৃষকদের হতাশ বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সার ব্যবস্থাপনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার পাশাপাশি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

অভিযানে শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নিলু, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দীনসহ উপজেলা কৃষিবিভাগের কর্মচারী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে ধর্ষণ মামলার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads