ads

সোমবার , ২৪ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ২৪, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেজাউল করিম, নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফকরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, নকলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শ্রমিক সংগঠনের নেতা ইখতিয়ার উদ্দিন বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভি প্রমুখ।

সভায় বাল্যবিয়ে, মাদক, জুয়া, পৌরশহরে যানজট, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বখাটেদের উৎপাত, দ্রব্যমূল্য স্বাভাবিক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং, পৌরশহরের পাশে সুবর্ণখালি ও বলেশ্বর নদীর সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিসহ নানা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

Shamol Bangla Ads

ওই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!