ads

শনিবার , ২২ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৬৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (আইইউজিআইপি) এর আওতায় বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পসহ চলমান সকল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে শেরপুরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার সকালে শেরপুর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ। ওইসময় তিনি বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং শহরের সার্বিক উন্নয়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Shamol Bangla Ads

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে সভায় শেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি শেরপুর পৌরসভার বেশ কিছু প্রশংসনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান, জ্ঞানের আলো ছড়ানো পৌর গ্রন্থাগার ও জাদুঘর এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিশু কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদকবিরোধী বার্তা নিয়ে নালিতাবাড়ীতে অমিত হাসান-কেয়া পায়েল পরবর্তী সংবাদ নকলা ও নালিতাবাড়ীর ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads