ads

শনিবার , ২২ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদকবিরোধী বার্তা নিয়ে নালিতাবাড়ীতে অমিত হাসান-কেয়া পায়েল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

খোয়া গেল দর্শকদের ১৭টি মুঠোফোন

মাদকবিরোধী বার্তা নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। জমজমাট এ খেলায় চিত্রনায়ক অমিত হাসান ও অভিনেত্রী কেয়া পায়েলের উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। তবে তাঁদের দেখতে আসা দর্শকদের কয়েকজনের মুঠোফোন হারানোর অভিযোগও উঠেছে। ২১ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার কালাকুমা এলাকার আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে নালিতাবাড়ী ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নয়াবিল ইউনিয়ন।

Shamol Bangla Ads

নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র হয় ম্যাচটি। পরে টাইব্রেকারে নয়াবিল ইউনিয়ন ৪-৩ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে।

ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Shamol Bangla Ads

জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও অভিনেত্রী কেয়া পায়েলের উপস্থিতিতে মাঠে দর্শকদের ভিড় আরও বেড়ে যায়। তাঁদের ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

১৭টি মুঠোফোন হারানোর অভিযোগ
এদিকে খেলা চলাকালে কয়েকজন দর্শক মুঠোফোন হারানোর অভিযোগ করেন। ভুক্তভোগীদের দাবি, অমিত হাসান ও কেয়া পায়েল মাঠে প্রবেশের সময় এবং ম্যাচ চলাকালে ভিড়ের মধ্যে তাঁদের মুঠোফোন খোয়া যায়। ভিড়ের সুযোগ নিয়ে পকেট বা হাত থেকে মুঠোফোন নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন কেউ কেউ।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, হারানো মুঠোফোনের মধ্যে আইফোন, শাওমি, অপো, ভিভো, টেকনো ও রিয়েলমির বিভিন্ন মডেল রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৭টি মুঠোফোন হারানোর অভিযোগ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

ম্যাচ চলাকালে শেরপুরের ফটোগ্রাফার হাদিউল ইসলাম সিয়াম মঞ্চে এসে তাঁর আইফোন হারিয়ে যাওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি ক্যামেরা দিয়ে ম্যাচের ভিডিও ও ছবি তুলছিলাম। এ সময় পকেটে থাকা আইফোন ১২ মডেলের মুঠোফোনটি হারিয়ে যায়।’

মুঠোফোন হারানোর বিষয়টি নিশ্চিত করে খেলার ধারাভাষ্যকার সানী ইসলাম বলেন, খেলা শুরুর কয়েক মিনিট পর থেকেই অনেকে মঞ্চে এসে তাঁদের মুঠোফোন হারিয়ে যাওয়ার বিষয়টি জানান এবং মাইকে ঘোষণা দিতে বলেন। ‘শুধু আমাদের কাছেই অন্তত ১৭ জন মুঠোফোন হারানোর অভিযোগ নিয়ে এসেছিলেন। সংখ্যাটা আরও বেশি হতে পারে,’ বলেন তিনি।

খেলা শেষে বিজয়ী নয়াবিল ইউনিয়ন ও রানার্সআপ নালিতাবাড়ী ইউনিয়নের খেলোয়াড়দের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!