ads

বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা শেরপুর সফর করেছেন। তিনি গতকাল (১৯ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্সে পৌছলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল রেঞ্জ ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি জনগণের সঙ্গে আমাদের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক, তবে আইনের প্রয়োগে অক্ষুণ্ণ রাখতে হবে শতভাগ দৃঢ়তা। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রধান উপায়। পাশাপাশি তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে সঠিকভাবে পোশাক পরিধান, পেশাগত শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ফোর্সের মনোবল চাঙ্গা রাখা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে দিক-নির্দেশনা প্রদান করেন। এতে সভাপত্বি করেন শেরপুরের পুলিশ সুপার জেলার পুলিশ সুপার এ, কে,এম জহিরুল ইসলাম।

এরপর ডিআইজি প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। একই সাথে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি পুলিশ লাইন্স পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।
সবশেষে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!