ads

বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২১৯ সেবাপ্রার্থী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে এবার সহায়তা পেয়েছেন ২১৯ জন সেবাপ্রার্থী। ১৯ আগস্ট বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ওই গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে জেলা প্রশাসক সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

এদিন ২১৯ জন সেবাপ্রার্থীকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সেবাপ্রার্থীকে সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা ভূমি অফিসে, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।

মানবিক সহায়তায় ভ্যানগাড়ি পেয়ে বেজায় খুশি সেই অসহায় ব্যক্তি

নিয়মিত গনশুনানিতে এক মাস আগে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার জহিরুল ইসলাম নামে একজন অসহায় ও কর্মক্ষম ব্যক্তি তার ভ্যানগাড়ি চুরি হবার কথা জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে জানান এবং তিনি তাকে একটি ভ্যানগাড়ি কিনে দেবার প্রতিশ্রুতি দেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক ১৯ আগস্ট সেই অসহায় ব্যক্তির হাতে ভ্যানগাড়িটি তুলে দেন। এর মাধ্যমে তিনি তার নিজ কর্মসংস্থানে ফিরে গিয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।

Need Ads
error: কপি হবে না!