ads

মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ১৮, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলা থানা পুলিশ কাজল মিয়া (৪৬) নামে এক ভূয়া ডিবি পুলিশ আটক করেছে। ১৭ আগস্ট সোমবার রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার জবান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রবিবার রাতে কাজল তার অপর ৩ সহযোগি নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চিথলিয়া বাজারে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর পকেট থেকে ৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরেরদিন সোমবার রাতে আয়ুব তার কতিপয় সহযোগি নিয়ে কাজলকে গণপদ্দী এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কাজলকে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, কাজল মিয়া ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনেকের কাছে টাকা দাবি করেছে। তার বিরুদ্ধে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলী বাদি হয়ে লিখিত অভিযোগ করলে নকলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী কাজলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!