ads

সোমবার , ১৭ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ৪৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১৭ আগস্ট সোমবার দুপুরে তিনি ওই পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ওইসময় জেলা প্রশাসক কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কারাগারের বাইরে আগত বন্দীদের আত্মীয়দের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার আব্দুস সেলিমসহ জেলা প্রশাসন ও জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই গোল্ড মেডেলসহ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের অভির… পরবর্তী সংবাদ একাত্তরে মানবতাবিরোধী মামলায় শেরপুরের ৩ বিএনপি নেতার সাজা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads