শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সওজ, এলজিইডি, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




