বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শেরপুর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাও: কাজী মোঃ সেলিম রেজা ১৩ আগস্ট আলহাজ্ব হাফেজ হাফিজুর রহমান খোকনকে আহ্বায়ক ও আলহাজ্ব ক্বারী মো. নওশেদ আলীকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করেন।

বিষয়টি ১৫ আগস্ট শনিবার দুপুরে নিশ্চিত করেন আহ্বায়ক হাফিজুর রহমান খোকন।
কমিটির যুগ্ম আহ্বায়করা হচ্ছেন ক্বারী মোঃ মাসুদুর রহমান, মাও: আব্দুর রহমান, মুফতি জাহিদ হাসান জুনাইদ, মাও: হাদিউল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, আলী আশরাফ ভূইয়া, মাও: নজরুল ইসলাম, মুফতি মোরশেদ আলম হক্কানি, মুফাস্সির আবুল হোসেন, ক্কারী আবুল হোসেন সরকার, ক্কারী আব্দুল বারী, হাফেজ রবিউল ইসলাম, খন্দকার দেলোয়ার হোসেন, ক্কারী আব্দুল্লাহ, মাও: নূরুল আলম, আব্দুল হাকিম, ক্কারী আবু বক্কর সিদ্দিক, মৌলভী ফারুক আহমেদ, হাফেজ এনামুল হক, মাও: রহুল আমিন, মাও: মাহমুদুল হাসান, ক্কারী কুতুবুল আলম ও মাও: আবু তাহের।




