ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাত ৮টার মধ্যে শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় জেলা প্রশাসক-পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৬৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে এই নতুন নির্দেশনা কার্যকরের জন্য শেরপুর পৌর শহরের নিউমার্কেট, শহীদ বুলবুল সড়ক, রঘুনাথ বাজার, নয়ানী বাজার ও বটতলা এলাকায় ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সচেতন করেন তারা।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় পুলিশ সদস্য কারাগারে পরবর্তী সংবাদ শেরপুর জেলা ওলামা দলের কমিটি গঠন, আহ্বায়ক খোকন,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads