ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাছ ব্যবসায়ী আটক

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ১১, ২০২৬ ২:১২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় প্রাইমারি স্কুল পড়ুয়া ৮ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে নকলা থানা পুলিশ।

Shamol Bangla Ads

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে ওই ঘটনা ঘটে। রাজ্জাক স্থানীয় মৃত রহিম পাগলার ছেলে। ওই ঘটনায় সোমবার (১০ আগস্ট শিশুর নানী রাজ্জাককে আসামি করে নকলা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ আটক রাজ্জাককে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং শিশুটিকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে শিশুটির মা ঢাকায় অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করায় শিশুটি তার নানার বাড়িতে নানীর কাছে থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে।

Shamol Bangla Ads

৬ আগস্ট দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজ্জাক শিশুটিকে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটি ব্যাথা পেয়ে কাতরাতে থাকলে রাজ্জাক তাঁকে ছেড়ে দেয়। পরে রবিবার (৯ আগস্ট) রাতে শিশুটি গোপনাঙ্গে ব্যাথা অনুভব এবং পরিবারের লোকজনকে ঘটনা খুলে বললে পরিবারের লোকজন এবং স্থানীয়রা শিশুটিকে নকলা থানায় নিয়ে আসে। পরে পুলিশ বিস্তারিত শুনে রাজ্জাককে তার নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এব্যাপারে নকলা থানায় মামলা হয়েছে। আটক রাজ্জাককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১০ আগষ্ট) আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে। শিশুটিকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads