ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৩১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের তামাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন তামাগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে মিলন (২৭) এবং নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের জবেদালীর ছেলে আশরাফুল (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার একটি অভিযানিক দল তামাগাঁও এলাকায় মিলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাছ… পরবর্তী সংবাদ এসএসসিতে নালিতাবাড়ীর মোহাম্মদ আলী মডেল একাডেমির বাজিমাত, জিপিএ-৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads