ads

শনিবার , ৮ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ছাত্রদলের ২ নেতাসহ ৩ জনকে ইয়াবাসহ আটক, মারধরের পর পুলিশে দিল জনতা

খবর টি পড়েছেন : ৩০৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪টি ইয়াবাসহ বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৮ আগস্ট শনিবার ভোররাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক তিনজন হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২), সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী (২৩) এবং ফারুক মিয়া (২২)। দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে, ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং ফারুক মিয়া একই এলাকার সবুর মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন, ছাদেক আলী ও ফারুক মাদক পাচার করছেন-এমন সন্দেহে স্থানীয় লোকজন ভোররাত তিনটার দিকে তাঁদের হ্যান্ডেল মোড় থেকে আটক করেন। পরে তাঁদের একটি ঘরে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ইয়াবা পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবা জব্দ করে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে ইয়াবাসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।পরে আজ দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের পর বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ পরবর্তী সংবাদ শেরপুরে আজীবন পাঠ-সংস্কৃতি গড়ে তুলতে ফোকাস গ্রুপ আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads