ads

শনিবার , ৮ আগস্ট ২০২৬ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ৮, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়েছে। ৮ আগস্ট শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী-তাওয়াকুচা রাস্তায় বনের ভেতর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নূর মোহাম্মদ জানান, মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads