ads

বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

খবর টি পড়েছেন : ৪৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে ওই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক বিতরণ করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিল নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে নকলা থেকে ২১ জন এবং নালিতাবাড়ী থেকে ২০ জন দু:স্থ ও অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ওইসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয় সম্পাদক নাহার নিপুণ, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আমিন, নকলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, নকলা পৌর বিএনপির আহবায়ক কামরুজ্জামান লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয়… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানীতে হুইল চেয়ার ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads