জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা, আত্মত্যাগ ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “গানে গানে জুলাই” অনুষ্ঠান। ৩ আগস্ট সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

ওইসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সুধীজন ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগকে ধারণ করে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।




