শেরপুরে জেলা নাগরিক পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। ২ আগস্ট রবিবার দুপুরে শহরের জেলা বন অফিস সংলগ্ন (মিয়া বাড়ি মোড়) এলাকায় ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস। ওইসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-সুন্দর শেরপুর গড়ে তুলতে বৃক্ষরোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ উদ্বোধনকালে শেরপুর জেলা নাগরিক পরিষদের আহ্বায়ক মো. কায়সার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিন্টু, আমিনুল ইসলাম বাবুল ও এবিএম শরিফুল ইসলাম, সদস্য সচিব আবুল হোসেন আবুসহ অন্যান্য সদস্যবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় মেহগনি, নিম, বহেরা, রুদ্রপলাশ, জারুল, জাকারান্ডা, কৃষ্ণচূড়াসহ প্রায় ১০০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।




