ads

রবিবার , ২ আগস্ট ২০২৬ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আদালতের নির্দেশেও জমিদখলে যেতে পারছে না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আদালতের নির্দেশের পরেও নিজস্ব রেকর্ডীয় জমি দখলে যেতে পারছেন না নিলা সাংমা নামে হতদরিদ্র এক ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারের এক নারী। নিলা সাংমা উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের প্রশান্ত মারাকের কন্যা। ওই ঘটনায় নিলা সাংমা বাদী হয়ে গত ৩০ জুলাই ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Shamol Bangla Ads

অভিযোগে প্রকাশ, নিলা সাংমার ৩০ শতাংশ রেকর্ডীয় জমি তমির উদ্দিন নামে জনৈক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে জবরদখলের মাধ্যমে ভোগদখল করে আসছিল। পরে বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন নিলা সাংমা। একপর্যায়ে আদালতের নির্দেশে লিগ্যাল এইডের বিচারকগণ সরেজমিনে তদন্তপুর্বক জমির কাগজপত্র যাচাইবাছাই পূর্বক নিলা সাংমার ৩০ শতাংশ জমি মেপে নিলা সাংমাকে বুঝিয়ে দিয়ে যায়। ৩০ জুলাই নিলা সাংমা ওই জমিতে বৃক্ষরোপণ করেন। কিন্তুু প্রভাবশালী তমির উদ্দিন ও তার লোকজন নিলা সাংমার রোপিত গাছগুলো সন্ত্রাসী কায়দায় উঠিয়ে দিয়ে যায়।

নিলা সাংমার অভিযোগ, আদালত তাকে জমি বুঝিয়ে দিয়ে গেলেও প্রভাবশালী তমির উদ্দিন ও তার লোকজন নিলা সাংমাকে জমিতে যেতে দিচ্ছে না। তাদের নানাভাবে ভয়ভীতিও প্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছেন। ফলে নিলা সাংমা ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হতদরিদ্র নিলা সাংমা সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, তমির উদ্দিনের লোকজনের হুমকিতে তার পরিবার এখন আতঙ্কগ্রস্ত। তবে অভিযোগের বিষয়ে জানতে তমির উদ্দিন সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ নিলা সাংমার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, কোন প্রভাবশালীর জবরদস্তিকে মেনে নেয়া হবে না।

Need Ads