ads

রবিবার , ২ আগস্ট ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ২, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী-পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. সাদেক আলী প্রমুখ।

ওইসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও নার্সারির মালিকগণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন সূত্র জানায়, সপ্তাহব্যাপী এ মেলায় বিভিন্ন নার্সারি মালিক, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০টি স্টল বসেছিল। মেলায় ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি হয়েছে।

Need Ads
error: কপি হবে না!