ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম’র ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের প্রথম পাঠকনন্দিত অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৩১ জুলাই শুক্রবার)। ২০১৩ সালের এই দিনে দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে শ্যামলবাংলা২৪ডটকম। সেদিন আনুষ্ঠানিকভাবে শ্যামলবাংলা২৪ডটকম’র উদ্বোধন করেন শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক (বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন।

Shamol Bangla Ads

‘মা, মাটি ও মানুষের কথা বলে’ এ স্লোগানকে ধারণ করে শ্যামলবাংলা২৪ডটকম’র এ দীর্ঘ পথচলা মোটেই সহজ ছিল না। প্রকাশনার মূল চালিকাশক্তি বিজ্ঞাপন শূন্যতার পরও শ্যামলবাংলা২৪ পরিবারের সদিচ্ছা এবং প্রশাসনসহ নানাজনের উৎসাহ-উদ্দীপনায় আজকের অবস্থানে পৌঁছা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের আওতায় আসে শ্যামলবাংলা২৪ডটকম। অন্যদিকে সমস্যা-সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়নসহ সমকালীন নিবন্ধ আর ফিচার ও খবরাখবর দ্রুত সময়ের মধ্যে পাঠকদের মাঝে পৌঁছে দেওয়ায় শ্যামলবাংলা২৪ ইতোমধ্যে পাঠকনন্দিত নিউজ পোর্টাল হিসেবে পেয়েছে স্বীকৃতি।

এদিকে প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি ও চতুর্দশ বর্ষে পদার্পণ উপলক্ষে শ্যামলবাংলার অগণিত পাঠক, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক-প্রকাশক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন উত্তর নাকশি উচ্চ বিদ্যালয় পরবর্তী সংবাদ খানাখন্দে বেহাল নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়ক, সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads