ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ৩১, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়। ৩০ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাকাম হীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। সঞ্চালনা করেন দুপ্রকের সদস্য অভিজিৎ সাহা।

এ সময় বক্তব্য দেন দুদকের সহকারী উপপরিচালক জাহিদুল ইসলাম, দুপ্রকের সহসভাপতি আইনজীবী শুধাংশু কালোয়ার, সাধারণ সম্পাদক মান্নান সোহেল, সদস্য ক্লোডিয়া নকরেক কেয়া, উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল, নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল নোমান সরকার এবং তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম প্রমুখ।

Shamol Bangla Ads

প্রথম রাউন্ডে ‘দুর্নীতি প্রতিরোধে সচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর’—বিষয়ক বিতর্কে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়ে ফাইনালে ওঠে তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়।

পরে ফাইনালে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি’—বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্কে উত্তর নাকশি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন উন্মে জাহান যুথি।

শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!