ads

সোমবার , ২৭ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৭, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ জুলাই সোমবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে শহরের ডিসি উদ্যানে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. সাদেক আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন নার্সারির মালিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মেলার গেটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সপ্তাহব্যাপী এ মেলায় বিভিন্ন নার্সারি মালিক, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় অর্ধশত স্টল বসেছে। এতে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ফুলের শত শত বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী ২ আগস্ট এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!