শেরপুরের নকলা পৌরশহরের নিউ মার্কেটে নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি নকলা উপশাখার আয়োজনে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি শেরপুর শহর শাখার প্রধান এবং সহকারি মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি নকলা উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি নকলা উপশাখার কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতারা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে দ্রুত, সহজ, নিরাপদ ও স্বচ্ছ।




