ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২৫, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরেই বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে আলাদাভাবে দেখা যাওয়া এবং অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে নানা আলোচনা সেই গুঞ্জনকে আরো উসকে দেয়।
তবে এসব নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি অভিষেক বা ঐশ্বরিয়া।

Shamol Bangla Ads

এরই মধ্যে নিউইয়র্কে একসঙ্গে দেখা গেছে এই তারকা দম্পতিকে। বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অভিষেক। সেই ব্যস্ততার মাঝেই শুটিং থেকে স্বল্প বিরতি নিয়ে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে নিউইয়র্কে গেছেন তিনি।
তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সন্ধ্যায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে সেলফি তুলেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। এ সময় অভিষেকের পরনে ছিল টি-শার্ট ও ক্যাপ। অন্যদিকে কালো পোশাকে দেখা যায় ঐশ্বরিয়াকে।
দীর্ঘদিন পর দুজনকে একসঙ্গে দেখে ভক্তদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও জনসম্মুখে বেশ কয়েকবার তাদের আলাদাভাবে দেখা যায়। একই সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি।
অভিষেক, ঐশ্বরিয়া কিংবা নিমরত—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

অভিষেক ও ঐশ্বরিয়া ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ঐশ্বরিয়া শুধু তার মেয়ের মা নন, তিনি তার ‘সোলমেট’ও। তিনি আরও জানান, তাদের ১৯ বছরের দাম্পত্য জীবন স্বপ্নের মতো কেটেছে এবং ২০তম বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ পরিকল্পনাও রয়েছে।

একই সাক্ষাৎকারে সুখী দাম্পত্য জীবনের রহস্য জানতে চাইলে হাস্যরস করে অভিষেক বলেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ত্রীকে তিনবার ‘সরি’ বলা উচিত।

এদিকে কাজের ক্ষেত্রে অভিষেককে শিগগিরই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads