ads

বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জুলাই ২৩, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শতভাগ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে সরকারি ভিক্টোরিয়া একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Shamol Bangla Ads

সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। ওইসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, গত বছর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আমার বিদ্যালয় থেকে ২৬ জন বৃত্তি দিয়েছিলো। এর মধ্যে আটজন ট্যালেন্টপুল এবং বাকি আঠারো জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আশা করছি আগামীতে পরীক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে এবং ফলাফল আরো ভালো হবে।

Need Ads
error: কপি হবে না!